Social Icons

Pages

Featured Posts

Tuesday, February 9, 2016

সিরাজগঞ্জের বেলকুচিতে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগ : ধর্ষক সাজু পলাতক




সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তামাই পশ্চিম পাড়া গ্রামে সুলতান মোল্লার পুত্র সাজু মোল্লা (২৪) একই মহল্লার আইয়ুব আলীর মেয়ে সাবিনা (২২) কে জোড় পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এলাকাবাসী ও ধর্ষীতার পরিবার ধর্ষকের বিরুদ্ধে শাস্তির দাবীতে গত এক সপ্তাহ ধরে প্রশাসন ও স্থানীয় মাতাব্বরদের কাছে ধন্যা ধরেও কোন সুরাহ
পায়নি। পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সাবিনা সুলতান মোল্লার বাড়িতে সুতার কাজ করত। এক পর্যায়ে সুলতান মোল্লার পুত্র সাজু মোল্লার সাথে সাবিনার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে সাজু মোল্লা সাবিনার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এক পর্যায়ে সাবিনা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে সাজু মোল্লা তাল বাহানা করতে থাকে। সুযোগ বুঝে গত ২৮শে জানুয়ারি রাত্রি ১০ ঘটিকার সময় সাবিনার বাড়ির সদস্যদের অনুপস্থিতে তাকে ডাক দেয় এবং ঘরের ভিতরে প্রবেশ করে সাবিনাকে জোড়পূর্বক ধর্ষন করে পালিয়ে যাবার সময় ধস্তা ধস্তির এক পর্যায়ে চিৎকার দিলে সাবিনার মা বুলবুলি বেগম সাজু কে আকড়ে ধরে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এলে সাজু মোল্লা তাকে আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে মহল্লাবাসী বিষয়টি নিয়ে সাজুর পিতা সুলতান মোল্লার নিকট জানায় তিনি উপায়ন্তর না দেখে ঘটনার সত্যতা বুঝতে পেরে ধর্ষীতা সাবিনাকে তার ছেলের সাথে নিজ বাড়িতে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে জমা রাখে। ধর্ষকের পিতা প্রভাবশালী সুলতান মোল্লা বেলকুচি থানা পুলিশের সহায়তায় ধর্ষীতা সাবিনাকে গত ৩১শে জানুয়ারি রবিবারে সাবিনাকে তার বাবার বাড়িতে পৌঁছে দেয় স্থানীয় মাতব্বরদের বিচারের আশ্বাসে। বিষয়টি নিয়ে এলকার শতাধিক যুবক স্থানীয় মাতব্বরদের সুষ্ঠ বিচারের জন্য দাবী জানালে তারা বিচার দিতে অপারগতায় সাবিনাকে আবারও গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সাবিনাকে ধর্ষক সাজুর পিতার সুলতান মোল্লার বাড়িতে রেখে যায়।
ধর্ষকের পরিবার ও এলাকাবাসী স্থানীয় মাতব্বর ও প্রশাসনের পক্ষ থেকে ধর্ষকের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না পেয়ে এই প্রতিনিধিকে ধর্ষকের শাস্তির দাবীতে লিখিত অভিযোগ জানান। এ বিষয়ে স্থানীয় মাতব্বর সাবেক মেম্বার মোঃ নূরু মন্ডল, সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল খানের উদ্যোগে শতাধিক যুবকের সম্মুখে ৫ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ধর্ষকের পিতা সুলতান মোল্লার বাড়িতে ধর্ষীতা সাবিনার বিয়ের কার্য সম্পূন্ন করবেন বলে ধর্ষকের পিতা প্রতিশ্রুতি দেন। বিষয়টি নিয়ে এলাকায় দু’ পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
 
 
Blogger Templates